- 13 May, 2026
পূর্ব লন্ডনের দেশি লাউন্স রেস্টুরেন্টে কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত: নির্বাচন কমিশন গঠন*
*প্রেস বিজ্ঞপ্তি*
*পূর্ব লন্ডনের দেশি লাউন্স রেস্টুরেন্টে কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত: নতুন নির্বাচন কমিশন গঠন*
লন্ডন, ১২ মে:
পূর্ব লন্ডনের দেশি লাউন্স রেস্টুরেন্টে গত ১২ মে মঙ্গলবার সংগঠনের কার্যকরী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সম্মানিত সভাপতি জনাব এমদাদ হোসেন টিপু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জনাব মাসুক আহমেদ।
২০২৬–২০২৮ মেয়াদের জন্য নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে সভায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। এই কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত হয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার জনাব আবুল মনসুর অহিদ আহমেদ। এছাড়া বিশিষ্ট সমাজসেবী জনাব শামীম আহমেদ এবং সাবেক নির্বাচন কমিশনার জনাব মোসলেহ উদ্দিন আহমেদকে নির্বাচন কমিশনার হিসেবে অন্তর্ভুক্ত করে তিনজনের সমন্বয়ে পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন গঠন করা হয়।
নবগঠিত এই কমিশনকে আগামী ৯০ দিনের মধ্যে সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্ব অর্পণ করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি জনাব ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ মিকাইল আহমেদ চৌধুরী, সাবেক সভাপতি ফেরদৌস আলম ও বেলাল হোসেন, সাবেক সহ-সভাপতি মোর্শেদ আলম চৌধুরী রাহি, মুজিবুর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলী হোসেন, ক্রীড়া সম্পাদক মহিবুল হক, তহবিল সম্পাদক কিবরিয়া ইসলাম এবং নির্বাহী সদস্যবৃন্দ— রোমান আহমেদ চৌধুরী, জাহাঙ্গীর হোসেন ও আমির হোসেন। উপস্থিত সকল নেতৃবৃন্দ নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানান এবং এর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
সভায় আশাবাদ প্রকাশ করেন যে, নবগঠিত কমিশন একটি অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ ও সকলের অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করবেন, যা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করে তুলবে।
*বার্তা প্রেরক*
*মোহাম্মদ আলী হোসেন*
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক
গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে
