- 02 Apr, 2026
পূর্ব লন্ডনে দেশি লাউন্স রেস্টুরেন্টে কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত: নির্বাচন কমিশন গঠিত
*প্রেস বিজ্ঞপ্তি*
পূর্ব লন্ডনে দেশি লাউন্স রেস্টুরেন্টে কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত: নির্বাচন কমিশন গঠিত
লন্ডন, ২ এপ্রিল:
পূর্ব লন্ডনের প্রখ্যাত দেশি লাউন্স রেস্টুরেন্টে গত ১ এপ্রিল (বুধবার) সংগঠনের কার্যকরী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব এমদাদ হোসেন টিপু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জনাব মাসুক আহমেদ।
সভায় ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে সর্বসম্মতভাবে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে সংগঠনের উপদেষ্টা ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার জনাব শাহজাহান চৌধুরীকে প্রধান নির্বাচন কমিশনার (প্রধান উপদেষ্টা) হিসেবে মনোনীত করা হয়। এছাড়া সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন এবং সাবেক ট্রেজারার জিয়াউল হক শামীমকে নির্বাচন কমিশনার হিসেবে অন্তর্ভুক্ত করে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।
নবগঠিত নির্বাচন কমিশনকে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার দায়িত্ব প্রদান করা হয়েছে। কমিশনকে সহযোগিতা করার জন্য সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদককে দায়িত্ব অর্পণ করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি জনাব আফছারুল ইসলাম ও জনাব ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মামুন, কোষাধ্যক্ষ মিকাইল আহমেদ চৌধুরী, সাবেক সভাপতি ফেরদৌস আলম, সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শাহেদ, সাবেক সহ-সভাপতি মোর্শেদ আলম চৌধুরী রাহি, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলী হোসেন, মেম্বারশিপ সেক্রেটারি সিদ্দিকুর রহমান ওলী ওয়াদুদ, ক্রীড়া সম্পাদক মহিবুল হক, ফান্ড সেক্রেটারি কিবরিয়া ইসলামসহ অন্যান্য নির্বাহী সদস্যবৃন্দ। উপস্থিত সকলেই নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানান।
সভায় নির্বাচন কমিশনারগণ একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকল সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এছাড়াও সভায় জানানো হয়, সংগঠনের উদ্যোগে বাদেপাশা ইউনিয়নে ইতোমধ্যে দুটি গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে এবং বাঘা ইউনিয়নে আরও একটি গৃহ নির্মাণের কাজ শুরু হয়েছে।
সভা শেষে আগামী দিনের করণীয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ একটি ঐক্যবদ্ধ, স্বচ্ছ ও শক্তিশালী নেতৃত্ব গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
